বেসিস সফট এক্রাপো – ২০১২ উপলক্ষ্যে নতুন আইন্সটাইনের খোঁজে “আইটি ইনোভেসন সার্চ প্রোগ্রাম – আবিষ্কারের খোঁজে ২০১২” প্রতিযোগিতার সময় আগামী ৩১ শে জানুয়ারী ২০১২ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ এ্যসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) গত ৭ বৎসর ধরে এই প্রোগ্রামের আয়োজন করে
আসছে। এর উদ্দেশ্য তথ্য প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টি করা। গত কয়েক বছরে এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক তরুণ প্রতিভার সন্ধান পাওয়া গেছে।
প্রতিযোগিতার প্রাথমিক ও চূড়ান্ত পর্ব বিচার করার জন্য থাকবে একটি বিচারক প্যানেল । প্রাথমিক পর্বের বিচারে ৫ জনকে আগামী ২২-২৬ ফেব্রয়ারী, ২০১২ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য মেলায় সরাসরি প্রকল্প উপস্থাপনের জন্য সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে সেখান থেকে বিচারক প্যানেল চূড়ান্ত ভাবে ১ জনকে চ্যাম্পিয়ন ও ২ জনকে রানারর্স-আপ হিসাবে ঘেষাণা করবেন। চ্যাম্পিয়ন ব্যক্তি /দলকে ১ লক্ষ টাকার পুরস্কার ও একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
আরও বিস্তারিত তথ্য এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য দেখুন:
www.softexpo.com.bd







